Description
🌿 মুলতানি মাটি
মুলতানি মাটি। মুলতানি মাটি গুড়ো।
🌿 মুলতানি মাটি ও গোলাপজল
ত্বকের তৈলাক্ততা কমানোর জন্য,
একটু মুলতানি মাটি আর দু চামচ গোলাপজল ভালো করে মিশিয়ে পেস্ট বানান।
তারপর সেটি মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট।
এটি শুকিয়ে গেলে পরিষ্কার জলে ধুয়ে ফেলুন।
সপ্তাহে দু’ থেকে তিন দিন করতে পারেন।
👉 এতে অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর হবে।
🌿 মুলতানি মাটি, চন্দন ও দুধ
এক চামচ মুলতানি মাটি, এক চামচ চন্দন পাউডার ও এক চামচ কাঁচা দুধ ভালো করে মিশিয়ে পেস্ট বানান।
তারপর সেই পেস্টটি মুখে লাগিয়ে রাখুন ১৫–২০ মিনিট।
তারপর ধুয়ে ফেলুন।
👉 এটি সপ্তাহে দু’বার করতে পারেন। তৈলাক্ত-মুক্ত ত্বক পেতে সাহায্য করবে।
🌿 মুলতানি মাটি, মধু ও পাকা পেঁপে
এক চামচ মুলতানি মাটি, এক চামচ মধু ও এক চামচ পাকা পেঁপে মিশিয়ে পেস্ট বানান।
মুখ পরিষ্কার করে এটি লাগান এবং শুকিয়ে গেলে ধুয়ে নিন।
👉 এটি ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করবে।
🌿 মুলতানি মাটি, শসা ও গোলাপজল
ত্বককে সতেজ বানাতে:
কয়েকটি শসার টুকরো, দু চামচ মুলতানি মাটি ও এক চামচ গোলাপজল মিশিয়ে ঘন পেস্ট বানান।
এরপর মুখে লাগিয়ে রাখুন ১৫–২০ মিনিট।
তারপর ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন।
👉 আপনার ত্বকের সতেজতা আপনাকে মুগ্ধ করবে।
🌿 মুলতানি মাটি, আঙুর ও মধু
তৎক্ষণাত উজ্জ্বলতার জন্যে:
কয়েকটি আঙুর বাটা, এক চামচ মধু ও এক চামচ মুলতানি মাটি মিশিয়ে পেস্ট বানান।
এরপর লাগিয়ে রাখুন ১৫–২০ মিনিট।
তারপর সেটি ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন।
👉 এটি ইনস্ট্যান্ট ফেসিয়াল গ্লো দেবে।
🌿 মুলতানি মাটি ও লেবু
এক চামচ মুলতানি মাটি, এক চামচ লেবুর রস ও এক চামচ মধু মিশিয়ে পেস্ট বানান।
তারপর সেটি মুখে লাগিয়ে রাখুন ২০–২৫ মিনিট।
👉 এটি ত্বকের যেকোনো দাগ দূর করতে সক্ষম, বিশেষ করে ব্রণের দাগ।
🌿 মুলতানি মাটি, গাজর ও অলিভ তেল
গাজর ত্বকের পিগমেন্টেশন রোধে বিশেষ ভূমিকা রাখে, আর মুলতানি মাটিও সহায়ক।
প্রথমে গাজরের পেস্ট বানিয়ে নিন।
তারপর গাজরের পেস্টের সঙ্গে মুলতানি মাটি ও অলিভ তেল ভালো করে মিশিয়ে প্যাক বানান।
এবার এটি মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট।
তারপর ধুয়ে ফেলুন।
👉 এটি ত্বকের পিগমেন্টেশন রোধে সাহায্য করে। ভালো ফল পেতে সপ্তাহে দু’বার করুন।
🌿 মুলতানি মাটি ও ডাবের জল
ডাবের পানি ট্যান সমস্যায় কার্যকরী।
এক চামচ মুলতানি মাটি, এক চামচ ডাবের জল ও একটু চিনি মিশিয়ে পেস্ট তৈরি করুন।
এটি ট্যান পড়া জায়গায় লাগিয়ে ১৫–২০ মিনিট রাখুন।
👉 সপ্তাহে দু’বার করুন। ট্যান আর থাকবে না।
✅ উপকারিতার সারাংশ
-
ত্বকের তৈলাক্ততা দূর করে
-
ত্বককে উজ্জ্বল করে
-
সতেজতা বজায় রাখে
-
যেকোনো দাগ দূর করে
-
পিগমেন্টেশন রোধ করে
-
ডার্ক প্যাচেস দূর করে
-
ব্রণ ও ফুসকুড়ি সারায়
🛍️ আমাদের স্টোরে:
আমাদের Natural Health Care অনলাইন স্টোরে পাওয়া যাচ্ছে উন্নতমানের খাঁটি মুলতানি মাটি।
📦 প্রতি কেজি মূল্য: ৳১০০০

Customer questions & answers
Customer reviews
0 out of 5