Description
হলুদ – রূপচর্চা ও প্রাকৃতিক চিকিৎসায় প্রাচীন ভেষজ উপাদান
হলুদ শুধু রান্নার উপকরণ নয়, এটি হাজার বছর ধরে ব্যবহার হয়ে আসছে রূপচর্চা ও আয়ুর্বেদিক চিকিৎসায়। এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি-অক্সিডেন্ট গুণাগুণ ত্বক ও চুলের জন্য দারুণ উপকারী।
🌿 ত্বকের যত্নে হলুদের ব্যবহার:
-
ব্রণ ও ব্রণের দাগ দূর করে
-
রোদে পোড়া ত্বক পরিষ্কার করে
-
বলিরেখা ও বয়সের ছাপ কমায়
-
ত্বক মসৃণ, কোমল ও উজ্জ্বল করে
-
স্ক্রাব হিসেবেও কার্যকর
-
অ্যালার্জি উপশমে সহায়ক
প্যাক তৈরি ও ব্যবহারের কিছু ঘরোয়া উপায়:
-
হলুদ, মুলতানি মাটি ও গোলাপ জল দিয়ে ফেসপ্যাক
-
কাঁচা হলুদ + মধু → ব্রণ বা দাগে লাগাতে পারেন
-
কাঁচা হলুদ + শসা বা লেবুর রস → রিফ্রেশিং স্কিন প্যাক
-
হলুদ + মসুর ডাল বাটা + ডিমের কুসুম + নারকেল তেল → সম্পূর্ণ বডি প্যাক
-
অ্যালার্জির সমস্যা থাকলে হলুদ গরম পানিতে মিশিয়ে গোসল করুন
ব্রণের জন্য বিশেষ ব্যবহার:
-
কাঁচা হলুদ + আঙুর রস + গোলাপ জল → ব্রণে লাগান
-
কাঁচা হলুদ + নিমপাতা + মুলতানি মাটি → ব্রণ ও দাগের জন্য
-
শুধু হলুদের রসও ব্রণ দূর করতে দারুণ কাজ করে
সতর্কতা:
▶️ রূপচর্চায় হলুদ ব্যবহারের পরে কখনোই রোদে যাবেন না। এটি রাতের বেলায় ব্যবহারের জন্যই উপযুক্ত। দিনের বেলায় ব্যবহারে ত্বক আরও কালো হয়ে যেতে পারে।

Customer questions & answers
Customer reviews
0 out of 5